দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার লালমোহনে চেয়ারম্যান প্রার্থীর কর্মী ভেবে লাঞ্চনার স্বীকার হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিএসবি) এক কর্মকর্তা। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুধবার (২২ মে) সন্ধার উপজেলার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
লাঞ্চনার স্বীকার ডিএসবি কর্মকর্তার নাম আবদুল হক। তিনি ভোলা জেলায় কর্মরত।
তবে কি কারণে তাকে লাঞ্চিত করা হয়েছে তা প্রাথমিকভাবে জানা না গেলেও পুলিশ বলছে, কর্মী সমর্থক ভেবে তাকে লাঞ্চিত করা হয়েছে। তবে বিষয়টির তদন্ত করছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয় সুত্র বলছে, রাত ৯ টার দিকে চৌরাস্তা মোড়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াল কলম প্রতিকের সমর্থনে একটি মিছিল বের করে সমর্থকরা।
এ সময় অপর চেয়ারম্যান প্রার্থী শালিক পাখির সমর্থকরা মিছিল বের করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে ওই মিছিলের ছবি তুলেন ডিএসবির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) আবুল হক। এক পর্যায়ে শালিখ প্রতিকের সমর্থকরা তার চড়াও হয়ে লাঞ্চিত করে সমর্থকরা। পরে স্থানীয়দের হস্তক্ষেপে উদ্ধার হয়েছেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বাবুল আক্তার বলেন, আমরা ঘটনার খবর পেয়েছি, পুলিশ তদন্ত করছে। তবে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে ওই কর্মকর্তা যেহেতু সিভিলে ছিলেন, তাই সমর্থকরা তাকে দলীয়কর্মী ভেবে লাঞ্চনা করে। আমরা বিষয়টির তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেব।
এফএইচ