দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পরিষদ নির্বাচনে কেন্দ্র দখলকে ঘিরে দুই চেয়ারম্যান সমর্থকদের মধ্য হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ মে) সকালে নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুরাধ হোসেন ভূইয়ার সমর্থক মোগড়া ইউনিয়নের আব্দুল মতিন তার কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্রটি দখলের চেষ্টা চালায়। এ সময় প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম লোকজন বাঁধা দিলে দুই সমর্থকদে মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি আনে। তবে ভোট গ্রহণে কোন ব্যাঘাত ঘটেনি।
নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: মাসুদ রানা জানান, কেন্দ্রের বাইরে ঝামেলা হলেও ভোট প্রদানে কোন সমস্যা হয় নি। সুষ্ঠুভাবেই কার্যক্রম চলছে।
এম