দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে দুই উপজেলার ১২৯ টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহন চলবে বিকেলে ৪ টা পর্যন্ত।
সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটার উপস্থিতি কম। কেন্দ্রগুলোতে নারী, পুরুষসহ তরুণ ভোটাররা থেমে থেমে এসে ভোট প্রদান করছে।
তিন ঘন্টা পাওয়া ভোটের হিসেব মতে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮৪৮ ভোটার মধ্যে ভোট পড়েছে ১৯৪ টি, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্রে ৩৯৫৯ ভোটের মধ্যে ভোট পড়েছে তিনশত ভোট, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪৮৫ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৪৭ ভোট। দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভোটার সংখ্যা ২২৪৫ এর মধ্যে ভোট পড়েছে ২৩৭টি।
বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।
এদিকে নির্বাচনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রের নিরপত্তায় দায়িত্ব পালন করছেন।
রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, নির্বাচনে আইন শৃংঙ্খলা রক্ষায় ১০২৯ জন পুলিশ, র্যাব, ৪ প্লাটুন বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি ২৩ জন নির্বাহী ম্যজিস্ট্রেট এবং দুইজন জুডিসিয়াল ম্যজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান ও পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন জানিয়েছেন, নির্বাচন নির্বঘ্ন করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ, দুই উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতদ্বন্ধিতা করছেন। দুই উপজেলার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজর ২৩৬ জন।
এম