দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পার্বত্য জেলা রাঙামাটির ৩ উপজেলায় ২য় ধাপের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোর হতেই পাহাড়ি বিভিন্ন পাড়া মহল্লা থেকে ভোটাররা ভোটকেন্দ্রে জড়ো হতে শুরু করেন। যথারীতি সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় যা বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
রাঙামাটির কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি এই তিন উপজেলায় ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন, এর মধ্যে কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, বিলাইছড়িতে চেয়ারম্যান ২, ভাইস চেয়ারম্যান ২, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২, এবং রাজস্থলীতে চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কাপ্তাই উপজেলায় ৪৯ হাজার ৫২৮, রাজস্থলীতে ২০ হাজার ৮৬৭ এবং বিলাইছড়ি উপজেলায় ২৩ হাজার ৬৯২ জন ভোটার তাদের ভোটার রয়েছেন। এই তিন উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৫১টি।
কাপ্তাই মুড়ালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট দিতে এসে ভোটার থুইচা মারমা বলেন, এবার প্রথম ভোট দিতে এসছি, সকাল থেকে লাইন দাড়িয়ে আছি। আশা করি সুন্দরভাবে ভোট দিতে পারবো।
কাপ্তাই মুড়ালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ক্যাসুইপ্রু মারমা জানান, সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটরদিচ্ছে। আশা করছি বিকেল ৪ টা পর্যন্ত সুষ্ঠভাবে ভোটরা ভোট দিবে।
ভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে বলে জানিয়েছেন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এম