দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির তিনটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। মঙ্গলবার(২১ মে) সকাল ৮টা থেকে খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলার মোট ১০২টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়।
শহরের কেন্দ্রগুলোর তুলনায় প্রত্যন্ত এলাকার কেন্দ্রগুলোতে তুলনামূলক ভোটার উপস্থিতি বেশি। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচনে ঝুকিঁপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি থাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। অতি দুর্গম হওয়ায় দীঘিনালার নাড়াইছড়ি কেন্দ্রে সরঞ্জামসহ কর্মকর্তাদের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
খাগড়াছড়ি রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েত করিব সোহাগ জানান সুষ্ঠভাবে ভোট গ্রহনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
নির্বাচনে এবার চেয়ারম্যান পদে ১০জন, ভাইস চেয়ারম্যান পদে ১২জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলায় মোট ২লাখ ৩৯ হাজার ৬১ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ২২জন এবং নারী ভোটার ১লাখ ১৭ হাজার ৬১ জন ভোটার। নির্বাচনী বিএনপি না থাকলেও আওয়ামীলীগের পাশাপাশি আছে আঞ্চলিক দল সমর্থিত প্রার্থীরা অংশ নিয়েছেন।
এম