দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার অন্যতম ‘প্রধান সমন্বয়ক’ আকিম বমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শুক্রবার (১৭ মে) স্কোয়াড্রন লিডার তৌহিদুল মুবিন খান এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে জানান, ভোরে সদর উপজেলার লাইমীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ দাবি করেছে, কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) নারী শাখার অন্যতম ‘প্রধান সমন্বয়ক’ আকিম বম দেশে-বিদেশে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত।
এর আগে, গত এপ্রিল মাসে বান্দরবানে বেশ কয়েকবার হামলা চালায় কেএনএফ। পরে কয়েকজনকে গ্রেপ্তারও করে আইনশৃঙ্খলা বাহিনী। বান্দরবানের রুমার সোনালী ব্যাংকে লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনাও ঘটে। পরে অবশ্য মুক্তি পান সেই ব্যাংক ম্যানেজার।
গত ২২ এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে এক সন্ত্রাসী নিহত হন। তিনি পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র শাখার সদস্য।
ডিপি/