• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • বান্দরবান

বান্দরবানে পাহাড় ধস, যোগাযোগ বিচ্ছিন্ন 

বান্দরবান প্রতিনিধি
  ০১ আগস্ট ২০২৪, ১৪:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

মৌসুমী বায়ুর প্রভাবে টানা তিনদিন ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বান্দরবানে। এতে করে পাহাড়ি ঢলে খালের পানি বৃদ্ধি পেয়ে ঢুকে পড়েছে নিচু এলাকায়। এর প্রভাবে থানচি উপজেলার ৪৮ কিলো এলাকায় পাহাড় ধসে জেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা গেছে, টানা বর্ষণে লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি প্রধান সড়কেও কোমরসমান পানি জমেছে। পাহাড় ধস হয়েছে বিভিন্ন এলাকায়। তবে কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

ভারি বর্ষণ অব্যাহত থাকায় থানচি-বান্দরবান সড়কের ৪৮ কিলো এলাকায় রাস্তার ওপর পাহাড় ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে থানচি সড়কের জীবন নগর এলাকায় পাহাড়ের বিশাল একটি অংশ সড়কের ওপর ধসে পড়ে। এতে বান্দরবানের সাথে থানচির যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে ধসে পড়া মাটি অপসারণে কাজ করছে।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, পাহাড় ধস হওয়ায় সেনাবাহিনীর সহায়তায় তারা কাজ করছেন। দ্রুত সময়ে মাটি অপসারণ করা হলে যোগাযোগ স্বাভাবিক হবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহমদ জানান, পাহাড়ি ঢল ও নাফ নদীর উপশাখার পানি বৃদ্ধি পেয়ে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে ক্ষতির শিকার হয়েছে অন্তত দুই শতাধিক পরিবার।

গত মঙ্গলবার থেকে বৃষ্টিপাতে পশ্চিমকূল, ক্যাম্প পাড়া, ঘোনার পাড়া, হিন্দু পাড়া, বাজার পাড়া, কোনার পাড়া, মধ্যম পাড়ার মানুষ পানিবন্দি ছিল। এদিকে একই অবস্থা হয়েছে লামা-আলীকদম উপজেলায়। পাহাড়ি ঢল ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুই উপজেলায় যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। নিচু এলাকায় ঢুকে পড়েছে পানি। এছাড়া জেলার সাত উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ধস ও বড় বড় গাছ রাস্তায় এসে পড়েছে। বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে থানচি সড়কে পাহাড় ধসে যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। এছাড়া নিচু এলাকায় পানি উঠলেও পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তিনি।

আরএ

  • বৃষ্টি
  • বান্দরবান
  • জলাবদ্ধতা
এ সম্পর্কিত আরও খবর
দেশের ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস 
দেশের ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস 
সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
বৃষ্টি ও তাপমাত্রা  নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির আভাস
ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির আভাস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।