দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয় উপজেলার চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানুর এক কর্মীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দী প্রার্থী রহিম খানের কর্মী জয় ঘোষের বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার (১৩ মে) বিকেলে শিবালয় থানায় সাধারণ ডায়েরী করেছেন চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানুর কর্মী রাজিব হোসেন।
ভুক্তভোগী রাজিব হোসেন শিবালয় উপজেলার চালিতাবাড়ি এলাকার হাসেম আলীর ছেলে। অভিযুক্ত জয় ঘোষ একই উপজেলার বোয়ালীপাড়া এলাকার দিলিপ কুমার ঘোষের ছেলে।
জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানুর কর্মী রাজিব হোসেনকে সম্প্রতি তার মোবাইলে আরেক প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রহিম খানের কর্মী জয় ঘোষ জানুর পক্ষ থেকে সরে রহিম খানের নির্বাচন করতে বলেন। তা না হলে দেখে নেয়ার হুমকি দেন জয় ঘোষ। তাই জীবনের নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেন রাজিব।
এ বিষয়ে অভিযুক্ত জয় ঘোষ বলেন, রাজিবকে শুধু তার প্রার্থী রহিম খানের পক্ষে কাজ করতে বলা হয়েছে। কোন হুমকি দেয়া হয়নি।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহিম খানের সঙ্গে আরেক চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমানের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ ধারণ করেছে। একের পর এক ঘটনায় উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ। ইতিপূর্বে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মানববন্ধন, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুই প্রার্থীর সমর্থকরা।
এম