দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে চাঁচড়া রেলগেট এলাকায় তিনি কাটা পড়ে মারা যান।
পুলিশ ও ফায়ার সর্ভিস কর্মীদের ধারনা, খুলনা থেকে ছেড়ে আসা রকেট মেইলে তিনি কাটা পড়েছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। মৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে সাদা টি-শার্ট ছিল।
তবে, মাঠে কাজ করা স্থানীয় কৃষকরা জানিয়েছে, মৃত্য ওই ব্যক্তি রেললাইনের উপর দিয়ে হাটছিল। এ সময় ট্রেন আসলে তিনি লাইন থেকে সরেনি। ফলে তিনি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুপুর ১টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছি। তবে, মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি বলে যোগ করেন।
এম