দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) সকালে শেখ হাসিনা সড়কে উপজেলার দত্তখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার পলন মিয়ার ছেলে।
নিহতের পিতা পলন মিয়া জানান, সকালে ছেলেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশে সিএনজি অটোরিকশা করে রওনা করেন। সিএনজিতে আরও যাত্রী ছিলেন। পরে অটোরিকশাটি দত্তখোলা নামক স্থানে পৌঁছালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল সিএনজিতে মুখোমুখি ধাক্কা দেয়। এতে জিতুসহ সবাই আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় জিতুকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা হাসাপাতালে চিকিৎসাধীন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।