দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় প্রাইভেটকার আরোহী শের খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।
সোমবার (১৩ মে) সকাল ৮ টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুপুরের কলেজ মোড় নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেসের একটি বাস ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী নিহত হন এবং আরও দুইজন আহত হয়।
মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মারাত্মক আহতদেরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিতসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।
নিহত শের খান (৪৫) ঢাকা মিরপুর-২ এর রুপনগর আবাসিক এলাকার ছিদ্দিক খানের ছেলে। অপর দুই আহতরা হলেন প্রাইভেটকার চালক সোহেল ও নড়াইল এক্সপ্রেসের যাত্রী নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার মোস্তফার ছেলে হাফিজুর (৪০)।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও বাস চালক পালিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এম