দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে নিখোঁজের একদিন পর যমুনা নদীর পাড়ে ব্লকের গর্তে মিলেছে দুই শিশুর লাশ।
রোববার (১২ মে) দুপুরে উপজেলার জালালপুর গ্রাম এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করেছে এনায়েতপুর থানা পুলিশ। এর আগে, গতকাল শনিবার (১১ মে) সকাল থেকে নিখোঁজ ছিলো দুই শিশু।
নিহত দুই শিশু হলো শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার (৪) ও তার খালাতো ভাই ইয়াসিন (৫)।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জালালপুর গ্রামের আলহাজ আলী বলেন, ভাঙন ঠেকাতে যমুনা নদীর পাড়ে বাঁধ নির্মাণের জন্য ব্লক তৈরির কাজ করা হচ্ছিলো। দুপুরে সেই নির্মাণ এলাকার একটি ছোট গর্তে পড়ে ছিলো দুই শিশুর লাশ। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়।
নিহত আবু বক্কারের বাবা রুবেল হোসেন বলেন, আমি আমার ছেলে ও আমার শ্যালিকার ছেলেসহ তিন জন জালালপুর গ্রামে মামা শ্বশুর বাড়িতে বেড়াতে আসি। গতকাল শনিবার (১১ মে) সকালে আমার ছেলে ও আমার শ্যালিকার ছেলে নদী পাড়ে বালুর মধ্যে খেলা করছিলো। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
তিনি আরও বলেন, অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। সবার ধারণা ছিলো শিশু দুটি নদীর পানিতে ডুবে গেছে। পরে ঘটনাটি পুলিশকে অবগত করি।
রুবেল হোসেন বলেন, সকালে ছেলের সন্ধানে আমি উল্লাপাড়ায় যাই। দুপুরে আমাকে ফোন করে জানানো হয় ছেলেকে খুঁজে পাওয়া গেছে, তবে তারা অসুস্থ্য। ঘটনাস্থলে এসে দেখি নদীর পাড়ে ব্লকের গর্তে তাদের লাশ পড়ে আছে।
ডিপি/