দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে নিখোঁজের চারদিন পর নেপাল টপ্পো নামে ৫ বছরের এক আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নেপাল টপ্পো শেখপুরার দুলাল টপ্পোর ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, নেপাল টপ্পো গত ১৬ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ১৭ নভেম্বর গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাসার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নেপাল টপ্পো ডুবে মারা গেছে নাকি কেউ তাকে হত্যা করেছে এ ব্যাপারে নিশ্চিত নয় পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় আপাতত থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
আরএ