দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির কাউখালী উপজেলায় বজ্রাঘাতে ঘরের চালের নিচে প্রার্থনারত অবস্থায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। একই স্থানে নিহতের দাদা, দাদী, মা ও মামা গুরুতর আহত হয়েছেন।
রোববার (৫ মে) সকালে কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের মানিকছড়ি পাড়া এলাকাতে এই ঘটনা ঘটে।
মৃত অর্সা চাকমা বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং সে মানিকছড়ি এলাকার অরুন চাকমার মেয়ে। একইসঙ্গে প্রার্থনারত অবস্থায় থাকা পরিবারে চার সদস্য তার মা রঙ্গিলা চাকমা, দাদা যদু কুমার চাকমা, দাদী বনলতা চাকমা, মামা স্বপন চাকমা গুরুতর আহত হন।
স্থানীয়রা জানায়, রোববার (৫ মে) সকালে আকাশে গর্জনসহ বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রাঘাত হয়। এ সময় অর্সা চাকমাসহ পরিবারের আরও চার সদস্য প্রার্থনারত অবস্থায় ছিলেন। হঠাৎ একটা জোরে শব্দ হয়। এরপর স্থানীয়রা দেখতে পায় অর্সা চাকমাসহ পরিবারের ৪ সদস্য মাচাংয়ে পড়ে আছে। ঘটনাস্থলে অর্সা চাকমা মারা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে ঘরে প্রার্থনারত অবস্থায় বজ্রাঘাতে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে এবং তার পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
জেবি