দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালায়।
এ সময় ১২ জন বালু উত্তোলনকারীসহ একটি এস্কেভেটর ও পাঁচটি ড্রামট্রাক আটক করেছে পাবনা র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৪ মে) সন্ধ্যার দিকে উপজেলা লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদা দাদাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ঈশ্বরদী উপজেলার বিলকেদা গ্রামের মৃত তোফাজ্জল হোসেন প্রামানিকের ছেলে মো. জামিরুল ইসলাম (৪২), একই গ্রামের কামিরুল প্রামাণিকের ছেলে মো. রুমন হোসেন (১৯), বাবলু মালিথার ছেলে মো. বাধন হোসেন (১৯), ঈশ্বরদী ভেলুপাড়ার মো. নাজমুল হোসেনের ছেলে মো. ইমন ইসলাম (১৯), নতুন রুপপুর গ্রামের মৃত নান্নু মালিথার ছেলে মো. ইমরান মালিথা (২৯), ফতেপুরের মৃত ফজলুল হকের ছেলে মো. ফয়সাল হোসেন (৩২), সাহাপুরের মৃত আব্দুস সামাদের ছেলে মো. শুভ (২৪), চর রুপপুর জিগাতলার মো. খায়রুল মোল্লার ছেলে মো. মোহন মোল্লা (২৯), আলহাজ মোড় এলাকার মো. লিয়াকত আলীর ছেলে মো. সিয়াম হোসেন (১৯), আটঘরিয়া উপজেলার নাগদাহ স্কুলপাড়ার মো. ইব্রাহিমের ছেলে মো. মাসুম আলী (৩০), একই গ্রামের মো. আকবরের ছেলে মো. সাগর (১৯), মির্জাপুরের বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে মো. রজমান প্রাং (২০)। ,
পাবনা র্যাব-১২ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিলকেদার দাদাপুর এলাকায় পদ্মার শাখা নদী হতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলন করে ক্রয়-বিক্রয় করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি এস্কেভেটর ও পাঁচটি ট্রাকসহ ১২ জনকে আটক করা হয়েছে।
তারা দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলার পদ্মানদী তীরবর্তী এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় সংঘবদ্ধভাবে অবৈধ উপায়ে বালি উত্তোলন করে আসছিল।
জেবি