দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় তাপদাহের কারণে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মধ্যে প্রশান্তি এনে দিতে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
শুক্রবার (৩ মে) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও টেংকের পার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় সড়কে চলাচলকারী অন্তত দুই হাজার পথচারী ও গাড়ি চালকদের মধ্যে নেতাকর্মীরা পানি ও স্যালাইন বিতরণ করেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মো. মহসিন মোল্লাসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি