দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মহান মুক্তিযুদ্ধে রাঙামাটির প্রথম ব্যাচের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, দুই ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বুধবার (১ মে) রাত সাড়ে আটটায় রাঙামাটি থেকে চট্টগ্রামে নেয়ার পথে তিনি মারা যান।
বৃহস্পতিবার (২ মে) সকালে কোতোয়ালি থানা মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মন্টুকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। গার্ড অব অনার শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে নোয়াখালির চাটখীল উপজেলায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য মহান মুক্তিযুদ্ধের সময় আনোয়ার হোসেন মন্টু রাঙামাটি সরকারি কলেজের ছাত্র ছিলেন। রাঙামাটির প্রথম ব্যাচের মুক্তিযোদ্ধা শহিদ আবদুস শুক্কুর, এস এম কামাল, রাগিব আহসান মামুন, দিদারুল আলম, আবুল কালাম আজাদ প্রমুখ মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে ১৫ এপ্রিল রাঙামাটি ফিরলে তারা পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন। কিন্তু ভাগ্যক্রমে আবুল কালাম আজাদ ও আনোয়ার হোসেন মন্টু বেঁচে যান। পরবর্তীতে পাকিস্তানি বাহিনীর কাছে তারা শারীরিক নির্যাতনের শিকার হন।
আনোয়ার হোসেন মন্টুর ইন্তেকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ শোক জানান এবং তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জেবি