দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড লুইনথিয়ান পাড়ায় বজ্রাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত নারীর নাম তনিবালা ত্রিপুরা (২৫)। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তিনি মারা যান। মৃত নারী বেটলিং মৌজার কারবারি মিথুন ত্রিপুরার বোন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত শুরু হলে বাড়িতে শুকরের পরিচচর্চা করার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তনিবালা ত্রিপুরার মৃত্যু হয়।
তার নিহতের বিষয়টি নিশ্চিত করেন সাজেক ইউনিয়নের ইউপি সদস্য বনবিহারী চাকমা বলেন, দুপুরের দিকে প্রচণ্ড বজ্রাঘাত হয়েছিল। সেইসময় তনিবালা বাড়ির বাইরে শুকরের খাবার দেওয়ার সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঘাইছড়ি উপজেলা ও সাজেকে বজ্রাঘাতে মোট দুইজনের মৃত্যু হয়েছে আজ।
বিষয়টি খুবই দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থকে প্রতি পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি বজ্রাঘাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার জন্যও আহ্বান জানান তিনি।
জেবি