দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ডেকে বন্ধুদের নিয়ে এক নারীকে গণধর্ষণ মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে ধুনট উপজেলার নাংলু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম লিমন সিকদার। তিনি সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর উত্তরপাড়া এলাকার শাহাদুল সাকিদারের ছেলে।
বুধবার (১ মে) সকালে র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানা।
র্যাবের এই কর্মকর্তা জানান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এক নারীর সঙ্গে মোবাইল ফোনে লিমনের পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত বছরের ২১ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে সারিয়াকান্দির কুতুবপুর বাজারে ডেকে নেয় লিমন। পরে লিমন তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে এক ফসলের জমিতে জোরপূর্বক নিয়ে যায়। এ সময় লিমনের সঙ্গে আরও তিন-চারজন যোগ দেয়। একপর্যায়ে সেখানে তারা ওই নারীকে ধর্ষণ করে। এ ঘটনার পরের দিন ওই নারী সারিয়াকান্দি থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পুলিশের পাশাপাশি র্যাবও আসামিদের ধরতে অভিযান শুরু করে।
তিনি আরও জানান, আসামি লিমন গ্রেপ্তার এড়াতে ও মামলা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে মামলার মূল আসামি লিমনকে গ্রেপ্তার করা হয়। লিমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
জেবি