দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ স্লোগানে পার্বত্য জেলা রাঙামাটিতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) সকালে রাঙামাটি জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে নানান আনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, আঞ্চলিক পরিষদের সদস্য মো. কামাল উদ্দীন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে। কাজ করার সুন্দর পরিবেশ তৈরি করতে পারলে শ্রমিকরা আরও বেশি কাজ করতে পারবে। যাতে করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরও বেশি সহজ হবে।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙণে শ্রম কল্যাণ কেন্দ্রের সহযোগিতায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জেবি