দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রাঘাতে এক দরিদ্র কৃষকের তিনটি গরু মৃত্যু হয়েছে।
বুধবার (১ মে) রাত তিনটার দিকে উপজেলার ১২ নম্বর চম্পাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের (দেলোয়ার শরীফ বাড়ির পশ্চিম পাশে) কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদারের (রাজা মিয়া) বাইরে বেঁধে রাখা তিনটি গরু মারা যায়।
দরিদ্র কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, অতিরিক্ত গরমের কারণে রাতে গরুগুলো বাইরে বেঁধে রেখেছিলাম। রাত তিনটার দিকে বজ্রাঘাতের কারণে গরুগুলো মারা গিয়েছে। রাতে বুঝতে পারিনি সকালে উঠে আমি দেখতে পেয়েছি। তিনি আরও জানান, এতে আমার আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
চম্পাপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল আলম বাবুল মাস্টার জানান, খোঁজ নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডিসি স্যারকে জানিয়েছি। দেখি পরবর্তীতে উনার জন্য কিছু করা যায় কিনা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (দ্বায়িত্বপ্রাপ্ত) ডা. মো. জামাল উদ্দিন জানান, আমি আপনার মাধ্যমে খবরটি জানলাম। আমার অফিস থেকে লোক পাঠিয়ে খবর নিচ্ছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি