দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খানের পক্ষে এলাকায় থেকে নির্বাচনে প্রচারণা চালানোর অভিযোগ করেছে প্রতিপক্ষ প্রার্থী।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী পাভেলুর রহমান শফিক খান সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান শফিক খান বলেন, সাংসদ শাজাহান খানের বড় ছেলে সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী। যে কারণে তিনি নিজে এলাকায় থেকে বাসায় বসে এবং রাতে বাড়ী বাড়ী গিয়ে প্রচারণা চালাচ্ছেন। তিনি এলাকায় থেকে নির্বাচনে ব্যাপক প্রভাব বিস্তার করছেন। এসব বিষয়ে রিটার্নি কর্মকর্তার কাছে ১৫টি অভিযোগ দিয়েছি। কিন্ত অজ্ঞাত কারণে তার কোনো প্রতিকার হচ্ছে না। তিনি যেন এলাকায় থেকে নির্বাচনি কার্যক্রমে অংশ নিতে না পারেন, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
তবে এলাকায় থেকে নিজ ছেলের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন না বলে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ অস্বীকার করছে শাজাহান খান। তিনি গণমাধ্যমে সরাসরি কথা বলতে রাজি হয়নি। তবে তার ছেলে চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান খান অভিযোগ অস্বীকার করেছেন।
এফএইচ