দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে পুড়ে গেছে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোরে একটি চায়ের দোকানের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
শাহরাস্তি ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
কাউন্সিলর দেলোয়ার হোসেন মিয়াজী বলেন, ঠাকুর বাজারের বিসমিল্লাহ সূতা ঘর, অনিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অনিল টি স্টল, টিপটপ লন্ড্রি, বিসমিল্লা আলু আড়ত ও পরেশ স্টোরসহ ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এখানে বেশিরভাগ ছিল বিভিন্ন ব্যবসায়ীদের গোডাউন।
শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, একটা লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। একটি ইউনিট দিয়েই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
আরএ