দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জে হেফাজতের ইসলামের স্থানীয় এক নেতার বিরুদ্ধে চুরির মামলা করায় সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উৎখাত করার হুমকি দিয়েছেন মাওলানা আব্দুল আউয়াল। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর ও উলামা পরিষদের সভাপতি।
শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন। এসময় মসজিদের জায়গা ভাঙতে এলে লাশ পড়ে যাবে বলেও উল্লেখ করেন হেফাজতের এই নেতা। এছাড়া মেয়র আইভীর বিরুদ্ধে মামলা করার ঘোষণাও দেন তিনি।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নেতা মাওলানা আব্দুল আউয়াল বলেন, দুই মাস আগে মসজিদে নামাজ চলাকালে রাসেল পার্কের ভেতরে একটি অনুষ্ঠান চলছিল। সেখানে বিকট শব্দে গানবাজনা করা হচ্ছিল। ওই সময় নামাজ শেষে মুসল্লিরা গিয়ে সেখানে ভাঙচুর করলে পুলিশ সেখানে যায়। পরদিন বিষয়টি সমাধান হয়ে যায়।
তিনি আরও বলেন, সেই ঘটনায় এখন সিটি করপোরেশন মামলা করেছে। তাতে হেফাজত নেতা ফেরদৌসুর রহমানকে আসামি করা হয়েছে; অথচ তিনি তখন নারায়ণগঞ্জে ছিলেন না।
মেয়র আইভীর সমালোচনা করে মাওলানা আব্দুল আউয়াল বলেন, আইভী তিনবার মেয়র হওয়ায় তার অহমিকা বেড়ে গেছে। আইভী অহংকারী হয়ে গেছে, তাই যা মন চায় তাই করছে। ডিআইটি মসজিদ তোমার মাথার ব্যথা হয়ে গেছে। আইভী এখন চাচ্ছে সব মসজিদগুলো দখলে নিয়ে তার মতাবলম্বীদের আস্তানা গড়ে দিতে।
এছাড়া পার্কের ভেতরে অপকর্ম চলে দাবি করে হেফাজতের এই নেতা বলেন, মেয়র আইভী এখানে চারুকলার ভেতরে পার্ক করলেন, তারপর এখন রেস্টুরেন্ট বানিয়েছে। এরই মধ্যে এখানে মিনি পতিতালয় শুরু হয়ে গেছে। এখানে নারী-পুরুষরা অবাধে মেলামেলা করছে, যা আশপাশের কয়েকটি মসজিদের মাঝখানে। এটা নারায়ণগঞ্জে মানুষ কোনোভাবেই সহ্য করবে না।
প্রসঙ্গত, গত ১০ ফেরুয়ারি নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কের অবস্থিত পার্কল্যান্ড রেস্তরার সামনে এসএসসি-৯৫ ব্যাচ একটি অনুষ্ঠানের আয়োজন করে। রাত সাড়ে ৮টার দিকে সেখানে একদল লোক হামলা করে ভাংচুর চালায়। সেই ঘটনার প্রায় দুই মাস পর গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আইন কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদি হয়ে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
এতে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ফেরদৌসুর রহমানকে প্রধান আসামিসহ শতাধিক অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার আসামিদের বিরুদ্ধে অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম পরিচালনাকারীকে মারধরসহ ১০ লাখ টাকার মালপত্র ক্ষতি ও ৩ লাখ টাকার জিনিস চুরির অভিযোগ আনা হয়েছে।
ডিপি/