দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীর পবায় বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী তিন তরুণের। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দামকুড়া থানার মুরারিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন-পবা উপজেলার নতুন কসবা গ্রামের লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯), একই উপজেলার সুত্রাবন এলাকার মো. আলমগীরের ছেলে মো. সুইট (৩১) ও লালমনিরহাট সদরের বড়বাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)। তাজুল একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত থাকার সুবাদে রাজশাহীতে থাকতেন।
দুর্ঘটনায় আহত দুজন হলেন-পবার আলীমগঞ্জ গ্রামের রবিউল ইসলামের ছেলে জুলহাস উদ্দিন (৩২) ও নতুন কসবা গ্রামের মানিক মিয়ার ছেলে রিমন হোসেন (৩৫)।
দামকুড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর এ তথ্য নিশ্চিত জানান, দুটি মোটরসাইকেলে এই পাঁচজন আরোহী ছিলেন। তবে কে কোন মোটরসাইকেলে ছিলেন তা জানা যায়নি।
তিনি আরও জানান, মুরারিপুর এলাকায় বালুবাহী একটি ডাম্প ট্রাক দুটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। অন্য তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন চিকিৎসাধীন। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। অপরজন সামান্য আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, মোটরসাইকের দুটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটিকে শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ডিপি?