দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বান্দরবানে কেএনএফের সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানে গ্রেপ্তার ৫৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রুমা থানার দুটি মামলায় জিজ্ঞাসাবাদ করতে এই আদেশ দেওয়া হয়।
পাশাপাশি এক নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদসহ মামলার ৫৭ জন আসামিকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জানান, রুমা থানার জিআর মামলা নম্বর ৪ ও জিআর মামলা নম্বর ৭ দুটি মামলায় পুলিশ আসামিদের রিমান্ড চেয়েছিল।
আদালত উভয়পক্ষের শুনানি শেষে ৫৩ জনকে রিমান্ড মঞ্জুর করেছেন। এর মধ্যে ৫২ জনকে দুই দিন করে এবং এবং ১জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হবে।
আদালতে আসামিপক্ষে একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। এর আগে বান্দরবান জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় ১৮ জন নারী ও ৩৯ জন পুরুষসহ মোট ৫৭ জনকে দুটি গাড়িতে করে বান্দরবান আদালতে হাজির করা হয়।
সম্প্রতি বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক লুটের ঘটনায় আসামিদের রুমা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে বান্দরবানে চলমান যৌথ অভিযানে সন্দেভাজন আরও একজনকে আটক করা হয়েছে। এই পর্যন্ত ৬৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেবি