দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জয়ন্তী উপলক্ষে ১৫ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সোমবার (১৫ এপ্রিল) বিকেলে শহরের সুলতান মঞ্চে এ মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, এস এম সুলতান ফাউন্ডশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু প্রমূখ।
উল্লেখ্য, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালে নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।
এও