দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। প্রাইভেটকারে একটি বাস সামনে থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (৬ এপ্রিল) সকালের দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন- বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের নেতা ফাইন মন্ডল, বাসের ম্যানেজার হান্নান মিয়া এবং চেইন মাস্টার আলমগীর হোসেন। দুর্ঘটনার সময় তারা প্রাইভেটকারে ছিলেন।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। পরে আরও একজনের মৃত্যু হয়েছে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাইভেটকারটি বগুড়া থেকে নওগাঁ যাচ্ছিল। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে। তিনজন মারা গেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি কেটে লাশ বের করে।
তিনি বলেন, আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী রয়েছেন।
এসআই আব্দুর রহিম আরও বলেন, দুর্ঘটনার কারণে বগুড়া-নওগাঁ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ব্যাপক যানজটের তৈরি হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
বগুড়া সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেডএ