দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনার রুপসায় বেসরকারি একটি পাটকলে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জাবুসা এলাকায় অবস্থিত পাটকলটিতে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।
ডিপি/