দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে কারামুক্ত সহযোদ্ধাদের সম্মানের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল) বিকেলে জেলা কৃষকদলের আয়োজনে শহরের শেখ রিজেন্সি কমিউনিটি সেন্টারে কারামুক্ত সহযোদ্ধাদের সম্মানের এ ইফতার মাহফিল ও আলোচা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা কৃষকদলের আহবায়ক মো. নবীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম এনামুল কবির চন্দনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন কৃষকদলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির সহসভাপতি আসাদুর জ্জামান, বিএনপির সিনিয়ন নেতা অশোক কুন্ডু, যুবদলের নেতা তরিকুল ইসলাম পিয়াল, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার তাইফুল ইসলাম প্রমুখ।
এফএইচ