দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে বোরকা পরিহিত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) দুপুরে পূর্ব এনায়েত নগর ইউনিয়নের কালাই সরদারের চর এলাকার একটি লিচু ও আম বাগান থেকে গলা, হাত ও পা বাধা আবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল-মামুন জানান, ওই এলাকার এক কৃষক জমিতে কাজ করার সময় আম ও লিচু বাগানে ঘাসের নিচে একটি লাশ দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।
ওসি বলেন, লাশটির গায়ে একটি বোরকা পরা ছিল। দুর্বৃত্তরা হত্যা করে বোরকা পরিয়ে লাশটি ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এখনও পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এফএইচ