দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে মাদক মামলায় মো. শামীম শিকদার (৩২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মুহাম্মাদ আকরাম হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শামীম শিকদার বরিশাল বন্দর থানার চরকরমজি গ্রামের মো. মোস্তফা শিকদারের ছেলে।
নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সরদার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর বেলা ১২টার সময় নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পূর্ব পাশ থেকে যশোর হতে নড়াইলগামী সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে পুলিশ আটক করে। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক মোটরসাইকেলের দুই পাশে ও সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪৯ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়। পরবর্তীতে শামীমকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ দণ্ডাদেশ প্রদান করেন।
এফএইচ