দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় আব্দুল গফুর নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গফুর নারায়ণগঞ্জের ট্রাফিক বিভাগের কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়। বাবার নাম দুলু মণ্ডল। এ ঘটনায় আহত আরেক পুলিশ সদস্য আব্দুল মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকামুখি সোহাগ পরিবহনের একটি বাস পুলিশ সদস্য আব্দুল গফুর কে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, ভুটানের রাজা আড়াইহাজারে আগমনকে ঘিরে উপজেলায় সড়ক ও মহাসড়কে ট্রাফিক পুলিশ তৎপর ছিলেন। এ সময় দায়িত্বপালনকালে ট্রাফিক পুলিশের সদস্য আব্দুল গফুরকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। পরে তার মৃত্যু হয়।
ওই পুলিশ সদস্যের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত আরেক পুলিশ সদস্য আব্দুল মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের ধাক্কা দেওয়া বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
এফএইচ