দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কুচুরিপানা আনতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃতরা হলেন, বিদ্যাকুট পশ্চিম পাড়ার ব্যাপারী বাড়ির সামির হোসেনের মেয়ে সিজামনি (৬)। সিজামনি বিদ্যাকুট পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও আব্দুল আলী মিয়ার মেয়ে তাকিয়া (৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশ্ববর্তী পুকুরে তাকিয়া ও সিজামনি কচুরিপানা আনতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজি পর দুপুরের দিকে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠে। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারুল হক দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএইচ