দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের কালকিনিতে হাতবোমা বানাতে গিয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও ২ জনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে কালকিনির চরদৌলত খান ইউনিয়নের দক্ষিণ সিডিখান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন রবিশালের মুলাদি উপজেলার বাটামারা গ্রামের ৬০ বছর বয়সী মোদাচ্ছের হাওলাদার।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিডিখান গ্রামের ইউনুছ সরদার নামে এক ব্যক্তির বাড়ীতে বসে হাতবোমা বানাচ্ছিলেন মোদাচ্ছের হাওলাদারসহ তিন-চার জন। এ অবস্থায় দুপুরের দিকে বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন তিনজন। পরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মোদাচ্ছের হাওলাদার মারা যায়। এতে লিটন ঢালী ও রিপন নামে আরও দুই জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কোন কারণে হাত বোমা তৈরি করছিলেন, সে বিষয় এখনো জানা যায়নি। তবে ঘটনার পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, বিষয়টি নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে যে বাড়ীতে বোমা তৈরি হচ্ছিল তাকেও আইনের আওতায় আনা হবে।
এফএইচ