দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান শিমুল (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার গোবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল গোবিলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
নিহত শিমুলের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিল্লুর রহমান শিমুলকে কুপিয়ে হত্যা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। তার চিৎকার শুনে এলাকার লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্র্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকার চিহ্নিত সন্ত্রাসী বুলবুলি ও নাইমের নেতৃত্বে শিমুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, তারাবি নামাজের সময় জিল্লুর রহমান শিমুলকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যান। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার পুলিশ কাজ করছে। আমরা দ্রুই তাদের আইনের আওতায় নিয়ে আসব।
এফএইচ