দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়া সদরে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ট্রাকচালক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
গ্রেপ্তররা হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জের ট্রাকচালক মজিদুল ইসলাম (৩৩), তার দুই সহকারী একই গ্রামের মামুন মিয়া (৩৯) ও আজিজুল হক (২৩)।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কামান্ডার (এসপি) মীর মনির হোসেন বলেন, ট্রাকে করে সাড়ে ১৫ কেজি গাঁজা রংপুর থেকে পাবনা নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ওই ট্রাকে চালকের সিটের নিচে লুকানো তিনটি বস্তা থেকে গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপুরে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফএইচ