দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ‘জন্মসূত্রে পাবনা জেলার নাগরিক! শুনতে অবাক লাগলেও কাগজে-কলমে এমন ঘটনাই ঘটেছে। পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদ থেকে ট্রুডোর নামে ইস্যু করা হয়েছে ভুয়া জন্মনিবন্ধন সনদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জন্মসনদের ছবি ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা তৈরি হয়। প্রশ্ন উঠেছে জন্ম নিবন্ধন সার্ভারের নিরপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল পর্যন্ত সার্ভারে জন্মসনদটি ছিল। বিষয়টি জানাজানির পর দুপুর থেকে সার্ভারে জন্মসনদটি আর পাওয়া যায়নি।
ইউনিয়ন পরিষদের ইস্যুকৃত জন্মনিবন্ধন সনদে লেখা হয়েছে, ‘নাম জাস্টিন ট্রুরুডো, মাতা- মার্গারেট ট্রুরুডো, মাতার জাতীয়তা বাংলাদেশি, পিতা- পিয়েরে ট্রুরুডো, পিতার জাতীয়তা বাংলাদেশি।’
স্থানীয়রা জানান, গত বছরের শেষের দিকে আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া মারা যান। এরপর থেকে এক মেম্বার ভারপ্রাপ্ত হিসাবে চেয়াম্যানের দায়িত্ব নেন। তবে মূলত কার্যক্রম চালান ইউনিয়ন পরিষদের সচিব আওলাদ হাসান। তার ছত্রছায়ায় পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় হোসেন টাকার বিনিময়ে যার তার নামে জন্মনিবন্ধন করেন।
এ বিষয়ে জানতে ইউনিয়ন পরিষদে গেলে কম্পিউটার অপারেটর নিলয় হোসেনকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
তবে ইউপি সচিব আওলাদ হাসান বলেন, ‘আমি এসব ঘটনায় কিছুই জানি না। সার্ভারের ইউজার নাম ও পাসওয়ার্ড আমার কাছে থাকলেও নিলয় হয়তো কোনো সময়ে জেনে গেছে। আমার অগোচরে সে ওটিপি কোড নিয়ে এসব করেছে। এই ঘটনায় আমি দায়ী নই।’
এ বিষয়ে আহম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লার বলেন, ‘আমার কাছে এটি লজ্জার বিষয়। কারণ, যিনি বাংলাদেশের নাগরিক নন, তার নিবন্ধন হয়েছে আমার ইউনিয়ন পরিষদ থেকে। এটা আমার জন্য খুবই লজ্জার।’
পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেন, ‘আমি পাবনার বাইরে আছি। আহমদপুর ইউনিয়নে জন্ম নিবন্ধনের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ডিপি/