দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে এ সাক্ষাৎ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ-কানাডা সম্পর্ককে দৃঢ়ীকরণ এবং বাংলাদেশের তরুণদের সমর্থন করার উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিপ্লবের সময় এবং পরে ছাত্র এবং তরুণদের আঁকা দেয়ালচিত্রের একটি আর্ট বই দ্য আর্ট অফ ট্রায়াম্ফ হস্তান্তর করেন কানাডার প্রধানমন্ত্রীর কাছে। এ সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার জন্য অনুরোধ করেন।
এদিকে ট্রুডো বাংলাদেশে প্রতিষ্ঠান নির্মাণে সহায়তা করার জন্য কানাডার প্রস্তুতি ব্যক্ত করেন এবং দায়িত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার প্রশংসা করেন।
এছাড়াও প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য প্রশংসা করেন।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক আয়োজিত সংবর্ধনার মধ্য দিয়ে তার জাতিসংঘ সফর শুরু করেন।
অ