দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাতের নাগালে বিভিন্ন প্রকার মাদক। মাদদের ছোবল থেকে মুক্ত থাকতে বিনোদনের কোনো বিকল্প নেই। কৃষক ও কৃষক পরিবারে বিনোদন দিতে এগিয়ে এসেছে জেলার সফল সেরা কৃষক হুমায়ুন আহম্মদ।
হুমায়ুনের ভাবনা কিভাবে জেলার কৃষকদের উন্নয়ন করা সম্ভব। কিভাবে কৃষক পরিবারের সন্তানদের মাদক মুক্ত রাখা যায়। এমন ভাবনা সামনে রেখে জেলার কৃষক ও কৃষক পরিবারের সন্তানদের নিয়ে মাঝে মধ্যে ব্যতিক্রম আয়োজন করা হয়। এমনি ভাবনা মাথায় নিয়ে কৃষক পরিবারের সন্তানদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কৃষক হুমায়ুন আহম্মদ প্রতিষ্ঠিত আদদ্বীন-আয়ান স্পোটিং ক্লাব। এই ক্লাবের আয়োজনে মাসব্যাপী কৃষক পরিবারের সন্তানদের নিয়ে নাইট শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে ৫টি দল অংশগ্রহণ করেন। প্রতিটি দলের সকল খেলোয়ার কৃষক পরিবারে সন্তান। উৎসবমুখর পরিবেশে মাসব্যাপী ক্রিকেট খেলা পরিচালনা করা হয়।
কৃষক পরিবারের মধ্যে আনন্দ দিতে এমন মাসব্যাপী বিনোদনমূলক আয়োজনে প্রতিদিন গ্রামের শত শত নারী পুরুষ উপস্থিত থেকে উৎসাহ দিয়েছে।
ফাইনাল খেলায় উপস্থিত হয় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরমেয়র নজরুল ইসলাম মণ্ডল এবং শত শত বিভিন্ন বয়সী নারী-পুরুষ।
উপস্থিত সকল অতিথিদের মাথায় কৃষকের প্রতিক ‘মাথাইল’। হাতে বিভিন্ন ফলজ গাছের চারা। ডায়রি খাতা, কলম দিয়ে বরণ করে নেয় ব্যাতিক্রম ক্রিকেট টুনার্মেন্টের আয়োজক কমিটি।
খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের ট্রফিসহ সকল খেলোয়ারের বিশেষ পুরস্কার হিসেবে বই, খাতা-কলম, ফলজ গাছের চারা উপহার দেওয়া হয়।
কৃষক পরিবারের সন্তানদের নিয়ে খেলায় সেরা দর্শক, সেরা ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত করে আলাদা পুরস্কার দেওয়া হয়।
খেলা শেষে উপস্থিত সকল দর্শক, খেলোয়ার এবং অতিথিদের বাঙারি খাবার খাওয়ানো হয়।
জেলার সেরা সফল কৃষক হুমায়ুন আহম্মেদ বলেন, আমি কৃষক পরিবারের সন্তান। আমি নিজেও কৃষক। সুতরাং কৃষক পরিবারের সন্তানদের মাদকমুক্ত রাখতে আমার এমন আয়োজন। আশা করি প্রতি বছর এমন আয়োজন করব।
এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমার কর্ম জীবনে এমন ব্যতিক্রম আয়োজন দেখার সুযোগ হয়নি। গোয়ালন্দ উপজেলার কৃষক হুমায়ুন আহম্মদ উপজেলার কৃষক পরিবারের সন্তানদের নিয়ে যে ক্রিকেট খেলার আয়োজন করেছে নিশ্চিয় প্রসংশার দাবি রাখে। হুমায়ুনের মতো একজন কৃষকের দেশ ও জাতি নিয়ে এমন ভাবনা, এবং কৃষক পরিবারের সন্তানদের মাদকমুক্ত রাখতে যে আয়োজন করেছে সেই খেলায় অতিথি থেকে আমি অনেক খুশি হয়েছি। হয়ত আগামীতে এমন আয়োজন চলমান থাকবে। এমন আয়োজন হলে এলাকার যুব সমাজ মাদকমুক্ত রাখা সম্ভব।
গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি বলেন, কৃষক পরিবারের সন্তানদের নিয়ে এমন খেলা প্রতি এলাকায় হওয়া উচিত। আজকের খেলায় উপস্থিত থাকতে পেরে আমি অনেক খুশি ও আনন্দ পেয়েছি।
গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মণ্ডল বলেন, জেলার সেরা আয়োজন কৃষক পরিবারের সন্তানদের নিয়ে এই খেলা। মাদকমুক্ত সমাজ গড়তে এমন আয়োজন প্রতি বছর হওয়া উচিত।
জেবি