দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ জন বাংলাদেশি নাবিকসহ সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হয়েছে। প্রায় ৫০ জন সশস্ত্র জলদস্যু জাহাজটিতে উঠে নাবিকদের জিম্মি করে রেখেছে। এই ২৩ জন জিম্মি হওয়া বাংলাদেশি নাবিকের মধ্যে দুজনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।
তারা হলেন, নাবিক হিসেবে কর্মরত মোহাম্মদ আনোয়ারুল হক রাজু (২৭) ও ফাইটার হিসেবে মোহাম্মদ সালেহ আহমেদ।
এর মধ্যে মোহাম্মদ আনোয়ারুল হক রাজু নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের আজিজুল হক মাস্টারের ছেলে।
অপরজন ফাইটার মোহাম্মদ সালেহ আহমেদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে, জলদস্যুদের হাতে জিম্মি হওয়া নাবিক মোহাম্মদ আনোয়ারুল হক রাজুর গ্রামের বাড়িতে এ খবর পৌঁছালে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয়। ঘটনা শুনার পর থেকে পরিবারের সদস্যরা আহাজারি করছে।
নাবিক রাজুর বাবা আজিজুল হক মাস্টার জানান, রাজু গত সাত বছর ধরে জাহাজে নাবিক হিসেবে কাজ করছে। তারা দুই ভাই ও এক বোন। রাজু সবার ছোট। গত বছর ছুটিতে বাড়িতে এসেছিল। সর্বশেষ চার মাস আগে সে পুনরায় জাহাজের কাজে যোগ দেয়। জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনা শোনার পর থেকে জেলা পুলিশ জাহাজে কর্মরত নোয়াখালীর বাসিন্দাদের পরিচয় জানার চেষ্টা করে। রাজুর পরিচয় নিশ্চিত হলেও অপর জিম্মি সালেহ আহমেদের বিস্তারিত পরিচয় জানতে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছি।
জেবি