দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।
বুধবার (১৩ মার্চ) বেলা পৌনে ১১টায় জামালপুর-সরিষাবাড়ী সড়কের জোকারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে মেস্টাগামী বালিবাহী একটি ট্রাক ও মেস্টা থেকে জামালপুরগামী একটি অটোরিকার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মর্জিনা বেগম সদর উপজেলার হাসিল কালিদহেরপাড়া গ্রামের জোড়ন মিয়ার স্ত্রী। আহতরা হলেন নিহত মর্জিনার ছেলে মারুফ, অটোরিকশার চালক সোনাকাথা গ্রামের হেলাল মিয়ার ছেলে আকাশ, সরিষাবাড়ীর বাউসি এলাকার মৃত নাছির খানের ছেলে নাঈম খান। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ট্রাকের চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ।
জেবি