দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সোমালিয়ায় এমবি আবদুল্লাহ নামের বাংলাদেশি জাহাজ অপহরণের ঘটনায় জাহাজে থাকা ২৩ বাংলাদেশির একজন ফেনীর ছেলে ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব।
তিনি জেলার দাগনভূঞা উপজেলার মাতুভূঞার মোমারিজপুর গ্রামের আবুল হোসেন ভূইয়ার ছেলে। তার মাতার নাম রৌশনারা। তিনি ঐ জাহাজে ইলিক্ট্রিসিয়ান পদে কর্মরত আছেন। দুই ছেলের জনক ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব।
৮ বছর আগে জাহাজের চাকরিতে যান ইব্রাহিম। গত ৪ মাস আগে বাড়িতে এসে একমাস অবস্থান করে আবারও জাহাজে চলে যান।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটে তার বাবার সঙ্গে সর্বশেষ কথা বলেন বিপ্লব। তিনি বাবাকে জানান, সোমালিয়ার জলদস্যুরা তাদের আটক করেছে। দোয়া করতে বলেন।
আবুল হোসেনের ভূইয়ার ৪ ছেলে ২ মেয়ের মধ্যে বিপ্লব সবার বড়। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি।
ইব্রাহীম খলীল উল্লাহ বিপ্লবকে ফিরে পেতে কান্নাজড়িত কণ্ঠে তিনি সরকার ও জাহাজ মালিকের সহযোগিতা কামনা করেছেন।
জেবি