দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পানের বরজসহ প্রায় ৩ হাজার বিঘা জমির ফসল পুড়ে গেছে। এতে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (১০ মার্চ) বেলা ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুষ্টিয়াসহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে।
স্থানীয়রা জানান, হঠাৎ দুপুর ১টার দিকে রায়টাঘাট নামক এলাকার মাঠে পানের বরজ থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে মাঠজুড়ে। এতে প্রায় ৩ হাজার বিঘা জমির পান বরজসহ অন্যান্য ফসল পুড়ে যায়। পুড়ে গেছে কয়েকটি বসতবাড়িও। আগুনে তাদের প্রায় শতকোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।
আর ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত কোথায় থেকে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণ হয়েছে বলে নিশ্চিত করেছেন।
জেবি