দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক মন্ত্রী কর্নেল (অব.) এম এ মালেক কুরআন শিক্ষা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক কুরআন শিক্ষা প্রকল্প ২০২৪ এর উদ্যোগে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (১০ মার্চ) বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড বায়তুল আমান জামে মসজিদে এই শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করেন মানিকগঞ্জ স্বপ্ন ট্রান্সপোর্ট লিমিটেড।
এ সময় প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৩টি মসজিদের প্রতিনিধির হাতে কুরআন শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক রেহেনা আকতার।
মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ স্বপ্ন ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম, বিভিন্ন মসজিদের ইমাম ও প্রতিনিধিরা।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সাবেক মন্ত্রী কর্নেল (অব.) এম এ মালেক কুরআন শিক্ষা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক কুরআন শিক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু করে মানিকগঞ্জ স্বপ্ন ট্রান্সপোর্ট লিমিটেড।
জেবি