• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • ঝিনাইদহ

রাতের আধাঁরে দুই কৃষকের ধানের জমি কেটে পুকুর তৈরি যুবলীগ নেতার

মেহেদী হাসান সবুজ, ঝিনাইদহ
  ০৫ মার্চ ২০২৪, ২০:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

গত শনিবার সারাদিনও জমিতে বাতাসে দোল খাচ্ছিল বাড়ন্ত ধান গাছ। তা দেখে মনে ছিল আনন্দ, কমতি ছিল না স্বপ্নেরও। তবে সকাল হতে না হতেই সেই স্বপ্ন ফিকে হয়ে যায় কৃষক গিরীন চন্দ্র ও রমজান জোয়ার্দ্দারের। রাতের আধাঁরে পাল্টে গেছে ধানক্ষেতের চিত্র।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সবুজ ধানক্ষেত এখন হয়েছে যুবলীগ নেতার পুকুর। ভোরে কৃষকদের বাড়িতে গিয়ে ঐ নেতা বলছেন ‘কিছু ক্ষতি হয়েছে আপনাদের, দুই মণ ধান দিয়ে দেব।

চোখের পলকে নিজেদের ফসলি ধানী জমি হারিয়ে যেতে দেখে পাগল প্রায় দুই কৃষক। পুলিশের কাছে দিয়েছেন অভিযোগ, তবে মেলেনি সমাধান।

ঘটনা শনিবার রাতে ঝিনাইদহের শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের চর ডাউটিয়া গ্রামের। ঐ গ্রামের কৃষক গিরীন চন্দ্র মণ্ডলের নিজস্ব ১৬ শতক ও রমজান জোয়ার্দ্দারের ৮ শতক ধানের ক্ষেত এখন হয়ে গেছে যুবলীগ নেতার পুকুর।

সারারাত ধরে ভেকু মেশিন দিয়ে তৈরি করা হয়েছে এই পুকুর। যিনি এমন কাজ করেছেন তিনি হলেন শৈলকুপা উপজেলার ৮ নম্বর ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার খাঁন। তিনি ঐ ইউনিয়নের কুশবাড়িয়া গ্রামের পাঞ্জাব আলী খাঁনের ছেলে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, চর ডাউটিয়া গ্রামের কৃষক গিরীন চন্দ্র মণ্ডল বাড়ির পাশে তার নিজস্ব ১৮ শতক জমিতে এবার ধান লাগিয়েছেন। সেই জমির পাশে অপর কৃষক রমজান জোয়ার্দ্দার ১৮ শতক জমিতে ধান লাগিয়েছেন। এর পাশেই রয়েছে যুবলীগ নেতা তুষার খাঁনের একটি মজা পুকুর। যে পুকুরের বেশিরভাগ অংশই অন্যান্য কৃষকের কাছ থেকে লিজ নেওয়া।

কৃষক গিরীন চন্দ্র মণ্ডল জানান, শনিবার রাত ১২টার দিকে ভেকু মেশিন দিয়ে ভোর পর্যন্ত তার ১৮ শতক জমির ১৬ শতক সম্পূর্ণ ধান কেটে দিয়ে এক রাতেই নিজের পুকুরের অংশ বানিয়েছে তুষার খান।

জমিটুকু নেওয়ার জন্য বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিলেন। পুকুর কাটার ব্যাপারে তার সঙ্গে কোনো ধরনের কথা বলেনি তুষার খাঁন। ভয়ে ঐ রাতে তিনি কোনো কথা বলতে পারেননি। গিরীন চন্দ্র বলেন, তুষারের কাছে দুই বছরের জন্য অন্য একটি দাগে ৭০ শতক জমি লিজ দিয়েছেন ৫০ হাজার টাকায়। যার ১ বছর পার হয়ে গেছে। আর যে জমির ধান কেটে রাতের আধাঁরে পুকুর বানিয়েছে সেটি তুষার বা কারো কাছে কোন লিজ দেননি বা কেনা-বেচা করেননি।

ধান আর জমির মাটি কেটে নিজের দখলে নিয়ে তার ১ লক্ষাধিক টাকার উপরে ক্ষতি করেছে।

অন্যদিকে প্রান্তিক চাষি রমজান জোয়ার্দ্দার জানান, তার মাত্র নিজের ১বিঘা জমি রয়েছে। সেই জমির ১৮ শতকের দাগে ধান লাগানো হয়েছে। তার সেই ক্ষেতের ৮ শতক শনিবার রাতে ভেকু মেশিন দিয়ে কেটে নিজের পুকুরের অংশ বানিয়েছেন যুবলীগ নেতা তুষার খান।

রমজানের স্ত্রী ঝর্ণা খাতুন জানান, ভোরের দিকে তুষার খাঁন তাদের বাড়িতে এসে জানান, ধানের ক্ষেতে কিছু ক্ষতি হয়েছে। এরজন্য ২ মণ ধান দিয়ে দিবেন।

এ বিষয়ে যুবলীগ নেতা তুষার খাঁন বলেন, চরডাউটিয়া গ্রামের রাস্তার পাশে তার একটি মজা পুকুর রয়েছে। সেই পুকুর একটু বড় করে পাড় বাঁধছেন। গিরীনের যে জমি লিজ নিয়েছেন সেটি বেশ দূরে বলে স্বীকার করে বলছেন নতুন দাগের ১৮ শতকের ১৬ শতক নেননি কিছু অংশ পাড় বাঁধতে ক্ষতি হয়েছে। ধানের দাম দিয়ে দেবেন। তিনি আরও বলছেন, রমজান জোয়ার্দ্দারের কিছু ক্ষতি হয়েছে। দুই মণ ধান দিয়ে দিবেন।

চর ডাউটিয়া গ্রামের ইউপি সদস্য বকুল হোসেন জানান, জোর করেই রাতের অন্ধকারে ভেকু দিয়ে ধানি জমি জবর দখল করা হয়েছে। যা অন্যায়।

আরও পড়ুন

বাগেরহাটে দোকান পুড়ে ছাই

এসব বিষয়ে ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান জানিয়েছেন, বিভিন্ন সময় ধরে সাবেক যুবলীগ নেতা তুষার তার পুকুরের পাশের ঐ জমি লিজ নেওয়ার চেষ্টা করেছে। তবে কৃষকেরা রাজি হয়নি। এ ব্যাপারে শালিস-বৈঠকের মাধ্যমে যার যার জমি তার দেওয়া হয়েছে। কিন্তু তুষার রাতের আঁধারে এভাবে জমি দখল করেছে, এ দায়ভার দল নিবে না। কৃষকদের আইনের আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার এসআই নবকুমার জানান, স্থানীয় ইউপি সদস্যসহ তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। রাতের আঁধারে ভেকু দিয়ে জমিসহ ধান কেটে নিয়ে পুকুর বানানো হয়েছে। এ ব্যাপারে তুষারকে খুঁজছেন এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জেবি

  • রাত
  • ঝিনাইদহ
  • সারাদেশ
  • জমি
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ  
গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ  
ফেনীতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন
ফেনীতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন
টানা ৩ দিন কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা
টানা ৩ দিন কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।