দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে সিএন্ডবি বাজারে আগুনে পুড়ে একটি মুদি দোকানের অর্ধ কোটি টাকার মালামাল ছাই হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) ভোরে সদর উপজেলার সিএন্ডবি বাজারের তারেক কাজীর মুদি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতক্ষণে দোকানের প্রায় অর্ধকোটি টাকার পণ্য পুড়ে যায়। তবে ইটের পুরু দেওয়াল ও সাটার থাকায় আগুন অন্য কোথাও ছড়াতে পারেনি।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক তারেক কাজী বলেন, রমজান মাসকে সামনে রেখে দোকানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীসহ অতিরিক্ত পণ্য মজুদ করেছিলাম। সব কিছু নিমিষেই শেষ হয়ে গেল। ডিলার ও পাইকারি ব্যবসায়ীদের কাছে অনেক দেনা রয়েছে। কিভাবে পরিশোধ করব বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাটের সহকারি পরিচালক শাহিদুল আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি শর্ট সার্টিকের মাধ্যমেই আগুনের সূত্রপাত।
ওই ব্যবসায়ীর অনেক বড় ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় অন্য কোথাও ছড়াতে পারেনি।
জেবি