দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের গজারিয়ায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
এসময় ২ ঘণ্টা মহাসড়কে অবস্থান নিয়ে নানারকম স্লোগান দিতে থাকেন তারা এতে মহাসড়কের উভয় দিকে নয় কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
প্রশাসনের আশ্বাসে দুপুর দুটার দিকে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানায়, কোনোরকম ঘোষণা ছাড়া গত ২৫ ফেব্রুয়ারি সকাল থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার অধিকাংশ এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এদিকে মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে দিকে তিতাসের লোকজন বাউশিয়া ইউনিয়নের দড়ি বাউশিয়া এলাকায় অবৈধ সঞ্চালন লাইন উচ্ছেদ করতে আসলে স্থানীয়দের তোপের মুখে পড়ে।
এ সময় আশপাশের কয়েকটি গ্রাম থেকে কয়েক হাজার নারী পুরুষ তিতাস কর্মকর্তাদের ঘিরে ধরেন। পরে উত্তেজিত জনতা দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাখেন তারা এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীদের শান্ত করতে ঘটনাস্থলে ছুটে আসেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার, মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর-গজারিয়া সার্কেল) থান্দার খায়রুল হাসান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল ফারুক-সহ প্রশাসনের কর্মকর্তারা।
তাদের আশ্বাসে দুপুর দুটার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
জেবি