দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১৯৭১ সালের ৩ মার্চ যশোরবাসীর কাছে ঐতিহাসিক দিন। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে নতুন মাত্রা যোগ হয়েছিল এই দিনে। পাক হানাদার বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে এই দিনে যশোরে প্রথম শহীদ হয়েছিলেন চারুবালা কর।
যশোরের নীলগঞ্জ মহাশ্মশানে তার সমাধি দেওয়া হয়। কিন্তু সেই সমাধিস্থল বেদখল হয়ে গেছে। খুঁজে পাওয়া যায়নি সমাধিস্থলে স্থাপিত মহান মুক্তিযুদ্ধের প্রথম নারী শহীদ চারুবালা করের স্মৃতিফলক।
অবশেষে শহীদ হওয়ার ৫৪ বছর পর নির্মিত হচ্ছে একাত্তরের ৩ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে নিহত দেশের প্রথম ‘শহীদ চারুবালা কর স্মৃতিস্তম্ভ’।
যশোর নীলগঞ্জ মহাশ্মশান কমিটির উদ্যোগে মহাশ্মশান চত্বরে জায়গা নির্ধারণ ও নকশা তৈরি করে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুণ অর রশিদ জানান, এতোদিন স্মৃতিস্তম্ভ ছিল না। এবার স্মৃতিসম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি আগামী বছর আমরা নতুন স্মৃতিসম্ভে শ্রদ্ধা নিবেদন করতে পারব।
রোববার (৩ মার্চ) সকালে যশোর নীলগঞ্জ মহাশ্মশানে শহীদ চারুবালা করের স্মৃতিরক্ষায় নতুনভাবে নির্মিতব্য স্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও যশোর নীলগঞ্জ মহাশ্মশান কমিটি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী প্রণব দাস, শরিফুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন মঞ্জু, অদিত সরকার প্রমুখ।
এরপর দুপুরে নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ নির্মিতব্য সমাধিস্থলে এক মিনিট নিরবতা পালনসহ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। এ সময় নেতৃবৃন্দ রাষ্ট্রীয়ভাবে চারুবালা করের সমাধিস্থল সংরক্ষণের দাবি জানান।
জেবি