দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাট থেকে রাজধানী ঢাকায় ফেনসিডিলের চালান নিয়ে যাওয়ার সময় বগুড়া সদরে একটি পিকআপ ভ্যান থেকে ২৯৩ বোতল ফেনসিডিলসহ চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২ মার্চ) রাতে উপজেলার গোকুলে ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তাররা হলেন, লালমনিরহাটের হাতিবান্ধার নুরুল ইসলামের ছেলে পিকআপভ্যান চালক মমিনুল ইসলাম (৩৫) ও কালিগঞ্জের আবু তালেবের ছেলে চালকের সহকারী নুরুজ্জামান মিয়া (২৮)।
র্যাব-১২ বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে মাদকদ্রব্য ফেনসিডিল আসছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। পরে গোকুল এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২৯৩ বোতল ফেনসিডিলসহ পিকআপ ভ্যানের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়।
এই সময় তাদের কাছ থেকে নগদ সাড়ে ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ফেনসিডিল পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (এএসপি) সোহেল রানা বলেন, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন যাবত মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জেবি